৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশে ভিভো ওয়াই৩২
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২ উন্মোচন করেছে ভিভো। দীর্ঘস্থায়ী ব্যবহারের কথা মাথায় রেখে ফোনটিতে দেওয়া হয়েছে ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি।
ভিভোর দাবি, ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ, মোবাইল পেমেন্ট, ব্যাংকিং, ব্যবসার হিসাব-নিকাশসহ দৈনন্দিন নানা কাজে দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা দেবে ওয়াই৩২। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, সেবা প্রদানকারী, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দিতে পারে।
৬ বছর পর্যন্ত ব্যাটারি হেলথ
ভিভো ওয়াই৩২-এ রয়েছে ৬ বছর পর্যন্ত ব্যাটারি হেলথ সুবিধা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য ফোনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভিভোর তথ্য অনুযায়ী, এমন তাপমাত্রাতেও ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা সম্ভব।
নকশায় দেশীয় আবহ
ওয়াই৩২-এর নকশাতেও রয়েছে বিশেষত্ব। টোয়াইলাইট রেড রঙটি গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত। অন্যদিকে সানসেট অরেঞ্জ রঙে কক্সবাজারের প্রাণবন্ত আবহ তুলে ধরা হয়েছে। ফোনটিতে রয়েছে মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট।
পানি ও ধুলা প্রতিরোধ
দৈনন্দিন ব্যবহারে সুরক্ষার জন্য ভিভো ওয়াই৩২-এ রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা। সঙ্গে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার। ভিভোর দাবি, ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও সুরক্ষিত থাকতে পারে।
দাম ও প্রি-অর্ডার
বাংলাদেশে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে ওয়াই৩২। এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা। আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, পানি-ধুলা প্রতিরোধ এবং নকশার সমন্বয়ে নতুন ফোনটি ব্যস্ত জীবনযাপনে ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর লক্ষ্যেই বাজারে আনা হয়েছে।

