Print

সারাদিন

বাংলা টাইগার্স’র হেড কোচ হলেন আফতাব আহমেদ

প্রকাশিত: ১:৪২ অপরাহন, গাস্ট ২৩, ২০২২

সারাদিন ডেস্ক

এবার আমিরাতের লিগে কোচের দায়িত্ব পালন করাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ নিযুক্ত হয়েছেন তিনি।

নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

তারা পেজে লিখেছেন, “হার্ডহিটার ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের ট্রেনিংদাতা। তিনি আমাদের সাথে আগেও ছিলেন, আমাদের সাথে আবার থাকবেন। আফতাব আহমেদকে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমে হেড কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।”

বাংলা টাইগার্স’র কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব আহমেদ বলেন, “ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।”

এরআগে আফতাব আহমেদ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন আফতাব। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল বাংলা টাইগার্স।

সারাদিন/২৩ আগস্ট/এমবি

Nagad
Nagad