Print

সারাদিন

‘সুনির্দিষ্ট তথ্য ছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশি কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দিয়েছে’

প্রকাশিত: ৩:৫৫ অপরাহন, গাস্ট ২৭, ২০২২

সারাদিন ডেস্ক

সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের প্রশ্নের প্রেক্ষিতে ৭৬ জন গুমসহ অন্যান্য বিষয় ভিডিও প্রেজেন্টেশনে তাকে দেখিয়েছি। কোনদিন কী হয়েছে বিস্তারিত বিষয় তার কাছে তুলে ধরেছি। এ সব দেখে তিনি কোনও প্রশ্ন আমাদের করেননি।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইনার হুইল ক্লাব কর্তৃক আয়োজিত ‘পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়- জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যেহেতু বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়নি সেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তা ভিত্তিহীন প্রমাণিত হলো কি না? এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই অনেক কথা বলেন। আমি সব সময় বলে থাকি তথ্য ও প্রমাণ ছাড়া কিছু বললে তা কেউ বিশ্বাস করে না। জনগনও তাতে আস্থা রাখে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির অভিযোগ মিথ্যা প্রমাণ হলো। আমরা সব সময় বলে আসছি, তারা (বিএনপি) একটা অবস্থা সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা রটিয়ে যাচ্ছে। তাদের অভিযোগের ভিত্তি না থাকার কারণেই মিশেল ব্যাচেলেট বাংলাদেশের মানবাধিকার নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেননি।

বিএনপি যে বারবার অভিযোগ করে আসছিলো এবার তাদের দাবি মিথ্যা প্রমাণিত হলো কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি তারা (বিএনপি) একটা অবস্থার সৃষ্টির জন্য বিভিন্নভাবে রটনা করে যাচ্ছে। যেগুলোর কোনো ভিত্তি নেই এবং সত্যতা দেখাতে পারেনি। ভিত্তি না থাকার কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আমাদের দেশের মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।

Nagad
Nagad