Print

সারাদিন

৫০ ওভার খেলে অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ১৯৫

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

খেলাধুলা ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৯৫ রানেই অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই আবার পুরো ৫০ ওভার খেলে এই রান সংগ্রহ করে স্বাগতিকরা। অনেকে বলছে, পুরো ৫০ ওভার খেলতে পেরেছে এটাই বড় কৃতিত্বের।

কেননা ৪৪ ওভারে ১৪৮ রানেই নয় উইকেট চলে গিয়েছিল তাদের। সেখান থেকে শেষ উইকেটে মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউড আরও ৪৭ রান যোগ করেন।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুইন্সল্যান্ডের কেয়ার্নসে টস হেরে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে ভয়াবহ বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ২৬ রান তুলতে হারিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে বলতে গেলে একাই লড়াই করে অসিদের একশ পার করে দেন স্টিভেন স্মিথ।

৯৪ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬১ রান করে টিম সাউদির বলে যখন স্মিথ সাজঘরে ফেরেন, ৩৬.৩ ওভারে ৮ উইকেটে অস্ট্রেলিয়ার রান মাত্র ১১৭।

কিন্তু শেষ দুই উইকেটে জুটি গড়ে তোলে স্বাগতিকরা। ‍দুটি জুটিতেই অবদান স্টার্কের। অ্যাডাম জাম্পাকে নিয়ে ৪৫ বলে ৩১ আর শেষ উইকেটে হ্যাজেলউডকে নিয়ে ৩৬ বলে ৪৭ রানের ঝড়ো এক জুটিতে অস্ট্রেলিয়াকে ১৯৫ রান সংগ্রহ এনে দিয়েছেন স্টার্ক।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক। ১৬ বলে হার না মানা ২৩ করেন হ্যাজেলউড। এছাড়া সাত নম্বরে নেমে ৫০ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ট্রেন্ট বোল্ট। ৩৮ রানে চারটি উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। ৩৩ রানে ৩ উইকেট নেন আরেক পেসার ম্যাট হেনরি।

Nagad
Nagad

সারাদিন/০৮ সেপ্টেম্বর/এমবি