Print

সারাদিন

মণি রত্নমের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি: ঐশ্বরিয়া

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

বিনোদন ডেস্ক

অভিনয় জগতে পদার্পণ করার আগে মডেল হিসেবে কাজ করতেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। এরপর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন এই নায়িকা। তারপর ১৯৯৭ সালে চলচ্চিত্রে আসেন খ্যাতনামা পরিচালক মনি রত্নমের হাত ধরে। ওই সিনেমাটির নাম ছিলো ‘ইরুভার’।

এরপর একাধিক সিনেমাতে জুটি বেঁধেছেন নির্মাতা-অভিনেত্রী। এবার একই পরিচালকের সিনেমা ‘পোন্নিয়ান সেলভান ওয়ান’তে দেখা যাবে অভিনেত্রী ঐশ্বরিয়াকে। সিনেমাটি প্রচারণা অনুষ্ঠানে পরিচালক মনি রত্মমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেনি বলিউডের এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই বলেন, “আমি আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে অভিনয় জগতে আসিনি। হঠাৎ করেই এই শিল্পজগতে চলে এসেছি এবং মনি রত্নমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তবে অভিজ্ঞতা থেকেই সবচেয়ে বেশি শেখা যায়। বিষয়টি আধ্যাত্মিক ও স্বর্গীয়।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় কাজের মূল ভিত্তি ও পদ্ধতি বিষয়ে কথা বলি। আনুষঙ্গিক বিষয়কে এক পাশে রেখে মনি রত্নম শিল্প এবং সৃজনশীলতার ওপর গুরুত্ব দেন। এ শিল্পজগতে আমার যাত্রা শুরুর জন্য মণি স্যারের চেয়ে ভালো বিকল্প আর কে হতে পারতো!”

অভিনেত্রী ঐশ্বরিয়া বলেন, “আমি মণি স্যারের সাথে ইরুভার, গুরু, রাবন, রাভানন এবং এখন পোন্নিয়ান সেলভানে কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। পোন্নিয়ান সেলভান মণি স্যারের স্বপ্নের প্রকল্প। এটির অংশ হওয়ার সুযোগ পাওয়া যে কোনও শিল্পীর স্বপ্ন। এই চলচ্চিত্রের সাথে যুক্ত সবাই এ বিষয়ে আমার সাথে একমত হবে। আমরা তার স্বপ্নের চলচ্চিত্রের অংশ হতে পেরেছি বলে কৃতজ্ঞ অনুভব করছি, সৃজনশীলতার জায়গা থেকেও সন্তুষ্ট।”

সারাদিন/২৭ সেপ্টেম্বর/এমবি

Nagad
Nagad