Print

সারাদিন

সিরাজগঞ্জে পৃথক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই

প্রকাশিত: ৩:১৫ অপরাহন, নভম্বর ১, ২০২২

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একদিনের ব্যবধানে পৃথক দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় দুটি মামলায় অভিযুক্ত দুই জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারিকুল ইসলাম (২০) এবং রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী গ্রামের শামছুল ইসলামের ছেলে রাজ শেখ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাত বছরের এক শিশুকে বিভিন্ন কথার মাধ্যমে ফুঁসলে একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ করে তারিকুল। আর রোববার সন্ধ্যায় উপজেলার বাঁখুয়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে রাজু শেখ। এই দুই ঘটনাতেই থানায় মামলা দায়ের হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শিশু ধর্ষণের অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাদিন/০১ নভেম্বর/এমবি

Nagad
Nagad