Print

সারাদিন

করোনায় মৃত্যু ১, শনাক্ত ৯৪

প্রকাশিত: ৭:৪৬ অপরাহন, নভম্বর ১, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৪ জনে।

মঙ্গলবার ( ১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে আরও ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন। ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার তিন দশমিক শূন্য ছয় শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Nagad
Nagad