Print

সারাদিন

কন্যা সন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর

প্রকাশিত: ৩:৩৪ অপরাহন, নভম্বর ৬, ২০২২

বিনোদন ডেস্ক

অবশেষে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। নবজাতক ও আলিয়া দুজনেই সুস্থ রয়েছেন।

রোববার (০৬ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী আলিয়া।

এরআগে সকাল সাড়ে ৭টা নাগাদ এইচএন রিলায়্যান্স হাসপাতালে অন্তঃস্বত্ত্বা আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কপূর। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুরেরর ঠাকুমা নীতু কাপুরও হাসপাতালে উপস্থিত রয়েছেন। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছর বয়সী আলিয়া।

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ স্বামী রণবীরের সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন অন্তঃস্বত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুরেরর ঠাকুমা নীতু কাপুরও উপস্থিত রয়েছেন হাসপাতালে। গত এপ্রিলেই ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসে মাথাতেই প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে এনেছিলেন আলিয়া।

হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মা ও সন্তান দুজনেই একদম সুস্থ রয়েছেন। কাকতালীয়ভাবে ঋষি কাপুর যে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই হাসপাতালেই ভূমিষ্ঠ হল বেবি কাপুর। এখন খুশির জোয়ার কাপুর ও ভাট পরিবারে।

এরআগে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নভেম্বরে মা হচ্ছেন আলিয়া ভাট। আর সেই তারিখটা ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। জানা গেছিলো, দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন মহেশ ভাট-কন্যা আলিয়া।

Nagad
Nagad

খবরে আরও জানানো হয়েছে, আলিয়ার ডেলিভারির তারিখ তার বোন শাহিন ভাটের জন্মদিনের সাথে সম্পর্কযুক্ত। কেননা শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর। ধারণা করা হচ্ছে, পরপর দুটো জন্মদিন পেতে চলেছে আলিয়ার পরিবার।

দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর চলতি বছরের ১৪ এপ্রিল বলিউডের জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

সারাদিন/০৬ নভেম্বর/এমবি