Print

সারাদিন

আমি অনেক বেশি এক্সাইটেড: সামিরা মাহি

প্রকাশিত: ৪:৫২ অপরাহন, নভম্বর ৬, ২০২২

বিনোদন ডেস্ক

তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন অ্যাডভেঞ্চার পছন্দ করেন। সুযোগ পেলেই বিভিন্ন অ্যাডভেঞ্চার অনুষ্ঠান-ভিডিও দেখেন। তার ইচ্ছাও নিজে অ্যাডভেঞ্চার জীবনযাপন করবেন। নিজের সেই ইচ্ছা এবার পূর্ণ করলেন অভিনেত্রী মাহি।

শনিবার (০৫ নভেম্বর) গাজীপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় অবস্থিত ‘দ্য বেজ ক্যাম্প’ অ্যাডভেঞ্চারে গেছেন তিনি। দেশের প্রথম আউটডোর অ্যাক্টিভিটি ক্যাম্পটিতে দিনভর নানান রকম চ্যালেঞ্জিং কার্যক্রমে অংশ নেন।

কখনো তীর-ধনুক হাতে টার্গেট শিকারে মেতেছেন, কখনো চাকার শূন্যস্থানে দৌড়েছেন, কখনো না রশি বেয়ে পুকুরের পানিতে নেমেছেন। এমন আরও নানান অ্যাডভেঞ্চারে দিনটি কাটিয়েছেন সামিরা খান মাহি। আর এই দিনটিকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় বলেও অবহিত করেন তিনি।

এই প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, এখানে এসে সত্যিই আমি অনেক বেশি এক্সাইটেড। আর্মিদের প্রাথমিকভাবে যে ট্রেনিংগুলো দেওয়া হয় সেগুলো এই ক্যাম্পেও আছে। সেই ট্রেনিংগুলোর কয়েকটি আমি করেছি। সাথে আছেন আমার ভাই-বোন এবং নায়ক বাপ্পী চৌধুরীসহ আরও কয়েকজন বন্ধু। তিনি আরও বলেন, সবাই মিলে হইহুল্লোড় আর মজা করেই দিনটি কাটাচ্ছি। এটা সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা, সারা জীবন মনে রাখার মতো। আমার মতে যারা খুব অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। খুব ভালো লাগবে।

সারাদিন/০৬ নভেম্বর/এমবি 

Nagad
Nagad