Print

সারাদিন

অভিনেত্রী অপরাজিতার গাড়িতে হামলা

প্রকাশিত: ৭:৫৮ অপরাহন, নভম্বর ৬, ২০২২

বিনোদন ডেস্ক

ভরতের কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্যর গাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

বৃহস্পতিবার রাতে (০৩ নভেম্বর) নতুন সিনেমার প্রচারের কাজ শেষে গিয়েছিলেন নতুন সিরিয়াল লক্ষ্মী কাকিমার শুটিং করতে। শুটিং শেষ হতে প্রায় রাত ১২টা বাজে।

আর ঠিক এমন সময় তার গাড়ি লক্ষ্য করে শুরু হয় এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ। ভাগ্যক্রমে তখন গাড়িতে ছিলেন না তিনি।

অভিনেত্রী অপরাজিতা জানান, এক সিনেমার প্রচার শেষে ধারাবাহিকের শুটিংয়ের জন্য ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর সেটে হাজির হয়েছিলেন তিনি। আচমকাই বাইরে থেকে হইহল্লার চিৎকার শুনতে পারেন। যদিও সেই সময় রোজ যে জায়গার শুটিং শেষে বসে থাকেন সেখানে ছিলেন না। এক ফোন আসায় মেকআপ রুমের দিকে হেঁটে হেঁটে কথা বলছিলেন।

অভিনেত্রীর কথায়, “স্টুডিয়োর একেবারে সামনেই রাখা ছিল আমার গাড়িটা। আচমকাই ইট ছুড়তে থাকে ওরা। আমার গাড়িতেও ইট পড়ে। গাড়ির কাচ ভেঙে যায়। গাড়িতে যদি আমি থাকতাম তাহলে মারাত্মক কিছু হতে পারত।”

তিনি আরও জানান, যে ভাবে ইট ছোঁড়া হচ্ছিল তাতে করে সে সময় স্টুডিয়োর সামনে কেউ থাকলে তারও বড় দুর্ঘটনা হতে পারত।

Nagad
Nagad

প্রশ্ন হল, কে করেছে এমন কাজ? এই ঘটনায় পুলিশকে কি জানান হয়েছে? অভিনেত্রী জানান, ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগও করা হয়। তদন্তে জানা যায়, মানসিক ভাবে বিকারগ্রস্ত স্থানীয় এক ব্যক্তিই নাকি এই কান্ড ঘটিয়েছেন।

কিন্তু প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন, একজন মানুষের পক্ষে কি এতগুলো এভাবে ছোড়া সম্ভব?

সারাদিন/০৬ নভেম্বর/এমবি