Print

সারাদিন

মা‌র্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার ঢাকায়

প্রকাশিত: ৮:১৪ অপরাহন, নভম্বর ৬, ২০২২

সারাদিন ডেস্ক

দুই দিনের সফ‌রে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন-বলে জানা গেছে।

শ‌নিবার (৫ ন‌ভেম্বর) রা‌তে ঢাকায় পৌঁছান তিনি।

কূটনৈতিক সূত্র জানায়, তিনি নিরাপত্তা সহযোগিতাসহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

গত ২৫ এপ্রিল নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখভালের জন্য ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ) ও সিকিউরিটি অ্যান্ড ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্সের (এসসিএ) কার্যালয়ে নিয়োগ পান আফরিন আক্তার।

২০৩০ সালের মধ্যে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উন্নত সরঞ্জাম দেয়ার জন্য বাংলাদেশের সঙ্গে দুটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের জন্য আগ্রহ দেখিয়েছে। চুক্তিগুলো হলো আকসা বা দ্য অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট ও জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট।

Nagad
Nagad