Print

সারাদিন

যে চার শর্তে বাংলাদেশে আসছে নোরা ফাতেহি

প্রকাশিত: ৭:৪৯ অপরাহন, নভম্বর ৯, ২০২২

বিনোদন ডেস্ক

অবশেষে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। চারটি শর্ত মেনে তাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ নামের একটি প্রামাণ্যচিত্রের শুটিংয়ের জন্য আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নোরা।

মঙ্গলবার (০৯ নভেম্বর) নোরা ফাতেহির আসার অনুমতি দিয়ে চিঠি দেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: সাইফুল ইসলাম, সেখানেই চারটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, উইমেন লিডারশিপ কর্পোরেশনের উদ্যোগে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিতে নোরা ফাতেহিকে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের আসার ও অবস্থানের অনুমতি দেওয়া হল।

এক. নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর অর্থাৎ এক দিন বাংলাদেশে অবস্থান করে ডকুমেন্টরির শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে আর কোনো কাজ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

দুই. সংশ্লিষ্ট প্রযোজক অনুমোদনপ্রাপ্ত অভিনেত্রীর জন্য যথানিয়মে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বা উপহাইকমিশন থেকে ভিসা সংগ্রহ করবেন।

Nagad
Nagad

তিন. প্রযোজক কর্তৃক বিদেশি অভিনেত্রীর সাথে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) এবং যাতায়াত ভাড়ার উপর ৩০ শতাংশ হারে দেওয়া অগ্রিম কর সরকারকে দিতে হবে। যার প্রমাণ পরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডে দেখাতে হবে। তা না হলে প্রামাণচিত্রটি সেন্সরের জন্য বিবেচনায় আনা হবে না।

চার. এতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হবে না।

উপরের কোনো শর্ত লঙ্ঘন করা হলে এই প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই চূড়ান্ত বলে গণ্য হবে।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর মাসে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পীকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিল মিরর গ্রুপ। গত ১১ আগস্ট মিরর গ্রুপের পক্ষ থেকে তা জানানো হয়েছিলো। কিন্তু ডলার সংকটকে কারণ দেখিয়ে তখন সরকার সে আবেদন ফিরিয়ে দেয়।

সারাদিন/০৯ নভেম্বর/এমবি