Print

সারাদিন

অপহৃত হননি, জঙ্গি সংশ্লিষ্টতায় পুলিশ হেফাজতে চিকিৎসক

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্, নভম্বর ১৪, ২০২২

কিশোরগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান।

সোমবার (১৪ নভেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা।

অভিযুক্ত ব্যক্তির নাম ডা. মির্জা কাউসার (২৮)। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক।

অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান জানান, রোববার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ মোবাইলে ফোন করে বিষয়টি জানিয়েছেন। ডিবির পক্ষ থেকে ডা. কাউসারের বাবার সঙ্গেও কথা হয়েছে।

এই চিকিৎসক বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে।

সারাদিন.১৪ নভেম্বর.

Nagad
Nagad