Print

সারাদিন

চার বছরের ছোট যুবককে বিয়ে করলেন ট্রাম্প কন্যা

প্রকাশিত: ৭:০৬ অপরাহন, নভম্বর ১৪, ২০২২

সারাদিন ডেস্ক

চার বছরের ছোট যুবককে বিয়ে করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। ওই যুবকের নাম মাইকেল বুলোস। তিনি একজন ব্যবসায়ী।

গত শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগো বাড়িতে লেবানিজ বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মাইকেল বুলোসের সাথে টিফানির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে মাইকেলের সাথে বাগদান সেরেছিলেন টিফানি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও টিফানির মা ট্রাম্পের সাবেক স্ত্রী অভিনেত্রী মার্লা ম্যাপলস। এছাড়াও ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া, টিফানির সৎ ভাই-বোন ইভাঙ্কা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, ব্যারন ট্রাম্পসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

২৯ বছর বয়সি টিফানির সাথে ২৫ বছরের লেবানিজ বংশোদ্ভূত মাইকেলের দেখা হয় ২০১৮ সালে। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউস রোজ গার্ডেনে টিফানিকে প্রস্তাব দিয়েছিলেন মাইকেল।

সারাদিন/১৪ নভেম্বর/এমবি

Nagad
Nagad