Print

সারাদিন

আসলেন নোরা ফাতেহি, মুগ্ধতায় ভাসালেন ভক্তদের

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্, নভম্বর ১৯, ২০২২

সারাদিন ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় আইটেম সংয়ের নৃত্যশিল্পী নোরা ফাতেহি ঢাকায় এসেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পদার্পণ করেছেন নোরা।

এরপর সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ। অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে দর্শকের জন্য গেট ওপেন হবে বিকাল ৪টায়।

রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে উপস্থিত দর্শক-ভক্তরা তাকে ‘নোরা নোরা’ বলে আওয়াজ তুলে স্বাগত জানান। এরপর শুরু হয় পারফরম্যান্স।

‘দিলবার’ গানের সঙ্গে নাচ করেন নোরা। শুধু দর্শকরাই তার নাচে উন্মাতাল হননি, নোরা নিজেও ভক্তদের আবেগ সাড়া দিয়েছেন। তাইতো ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাদেশে আসতে চাই।’

এর আগে শুরুতেই মঞ্চে উঠে নোরা ফাতেহি হাত নেড়ে ঢাকার অনুগারীদের মাঝে অপার ভালোবাসা ছড়িয়ে দেন। মঞ্চে নোরার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি বাংলাদেশকে খুব ফিল করছেন। এদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ।

এই অনুষ্ঠান ছাড়াও এক ডকুমেন্টারি শুটে অংশ নেওয়ার কথা রয়েছে নোরা ফাতেহির। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে আজ শনিবার (১৯ নভেম্ববর) বিকেলে তিনি ঢাকা ছাড়বেন তিনি। এরপর তার পরবর্তী গন্তব্য কাতার। দেশটিতে অনুষ্ঠিতব্য জমকালো ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন তিনি।

Nagad
Nagad