প্রকাশিত: ২:০৩ অপরাহন, নভম্বর ২৪, ২০২২
বিনোদন ডেস্ক
সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিনে সুপারস্টার শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন।
এই খরবে অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেত্রী বুবলীর দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এ নিয়ে নিজেদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি স্ট্যাটাসও দিয়েছেন অপু ও বুবলী।
কিন্তু এখন জানা যাচ্ছে বুবলীকে নাকি কোনও উপহারই দেননি শাকিব খান। তার ভাষ্য, “সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনও ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।”
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক সংবাদে শাকিব খান এই কথা বলেন।
শাকিব খান বলেন, “ডায়মন্ডের নাকফুল তিনি উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।”
ঢালিউডের এই সুপারস্টার বলেন, “সত্যি কথা বলতে, তার সাথে আমার কোনও ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা- কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি।”
শাকিব খান আরও বলেন, “সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।”
সারাদিন/২৪ নভেম্বর/এমবি