Print

সারাদিন

স্বাধীনতা চিকিৎসক পরিষদের নতুন সভাপতি জামাল, মহাসচিব কামরুল

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্, নভম্বর ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি, পেশাজীবী সমন্বয় পরিষদের অন্যতম নেতা ডা. জামালউদ্দীন চৌধুরী। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, বিএমএ এর যুগ্ম-মহাসচিব, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৩টার দিকে এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বেলুন ওড়ানো ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ। এর ৫ম জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই জড়ো হন সংগঠনটির হাজারো চিকিৎসক নেতাকর্মী। উদ্যানের প্রবেশপথগুলোতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। তাদের গায়ে বিভিন্ন রংয়ের পোশাক, অনেকে খণ্ড খণ্ড মিছিল আর মুখে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আসেন সমাবেশস্থলে।

প্রসঙ্গত, সাত বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সম্মেলন সফল করতে গত দুই সপ্তাহ ধরে স্বাচিপের নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করেছেন। তাদের গায়ে বিভিন্ন রংয়ের পোশাক, অনেকে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে আসেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর সার্বিক কার্যক্রম শুরু হয় শুক্রবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেইখানেই তাদের নাম ঘোষণা করা হয়।

Nagad
Nagad

১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর গঠিত হয় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। সংগঠনটির প্রতিষ্ঠাকালে অধ্যাপক এম, এ, কাদেরী সভাপতি ও মোস্তফা জালাল মহিউদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। ২০০৩ সালের কেন্দ্রীয় সম্মেলনে অধ্যাপক আ ফ ম রুহুল হক সভাপতি ও অধ্যাপক এম ইকবাল আর্সলান মহাসচিব নির্বাচিত হন। সবশেষ ২০১৫ সালে ১৩ নভেম্বর স্বাচিপের চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি হন এম ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক হন এম এ আজিজ।

সারাদিন. ২৬ নভেম্বর.