Print

সারাদিন

মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

প্রকাশিত: ৭:০৭ অপরাহন, নভম্বর ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথম অধিবেশন শেষে তিনি এ নাম ঘোষণা করেন।

সংগঠনটির জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হাজারো নেতাকর্মী। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদা খানম দিপ্তী, সাধারণ সম্পাদক হাসিনা রাবী চৌধুরী। আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হিসেবে জাহানারা বেগম ও সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে সিমির হোসেন রিমির নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের পঞ্চম সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর মেয়াদি কমিটি হলেও পাঁচ বছর পর নতুন নেতৃত্ব পেলো মহিলা আওয়ামী লীগ।

Nagad
Nagad