Print

সারাদিন

অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোহাম্মদ ইউছুফ খান

প্রকাশিত: ১:৪৪ অপরাহন, december ১০, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ ইউছুফ খান। পদোন্নতির আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার (টেকনিক্যাল) হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে যোগদান করেন।

মোহাম্মদ ইউছুফ খান উপ-মহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ে এস্টাব্লিশমেন্ট, ইন্ড্রাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন-২, চট্টগ্রাম উত্তর অঞ্চল ও কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি তার ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।

মোহাম্মদ ইউছুফ খান চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিয়ারিংয়ে (সিভিল) স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে পেশাদার ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন।

সারাদিন. ১০ ডিসেম্বর

Nagad
Nagad