Print

সারাদিন

ভারতে থানায় রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

সারাদিন ডেস্ক

পাকিস্তানের সীমান্ত লাগোয়া ভারতের পাঞ্জাব প্রদেশে পুলিশের একটি থানায় রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড ছোড়া হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) মধ্য রাতে পাঞ্জাব প্রদেশের তরণ তারণ জেলার অমৃতসর-ভাতিন্দা সড়কের পাশে সরহালি থানায় ওই হামলা চালানো হয়। খবর এএনআই, এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, পাঞ্জাব প্রদেশে অমৃতসর-ভাতিন্দা হাইওয়ের উপরে অবস্থিত সারহালি পুলিশ স্টেশনে শুক্রবার রাত ১টা দিকে রকেট লঞ্চার দিয়ে গ্রেনেড হামলা করা হয়। তবে প্রথমে ভবনটির বাইরের দিকের একটি পিলারে ধাক্কা লাগে এবং সেখানেই বিস্ফোরণ ঘটে। ফলে থানার ভিতরে থাকা পুলিশ কর্মীদের কোনও ক্ষতি হয়নি। বিল্ডিংয়েরও বড়সড় কোনও ক্ষতি হয়নি। কিন্তু কে বা কারা এই অতর্কিত হামলা চালাল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানান, রকেটটি যথেষ্ট শক্তিশালী ছিল, তবে প্রথমে বাইরের পিলারে ধাক্কা লাগায় থানার ভিতরে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম।

পুলিশের প্রাথমিক ধারণা, মাফিয়া হরবিন্দর সিং ওরফে রিন্ডার মৃত্যুর বদলা নিতেই পাকিস্তানের সহযোগিতায় হামলা চালিয়েছে খলিস্তানি জঙ্গিরা। তবে হামলার দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনও সংগঠনই।

সারাদিন/১০ ডিসেম্বর/এমবি

Nagad
Nagad