Print

সারাদিন

‘লেডি সিংঘম’ হয়ে আসছেন দীপিকা

প্রকাশিত: ৭:২৯ অপরাহন, december ১০, ২০২২

বিনোদন ডেস্ক

ভারতীয় পরিচালক ও প্রযোজক রোহিত শেঠির আগামী সিনেমাতে সম্পূর্ণ নতুন রূপে আসতে চলেছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। জানা গেছে, আগামী সিনেমায় ‘লেডি সিংঘম’ হয়ে হাজির হবেন বলিউডের এই নায়িকা।

গত বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) মুক্তি পায় রোহিত শেঠির আসন্ন সিনেমা ‘সার্কাস’-এর গান ‘কারেন্ট লাগা রে’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিত, দীপিকা ও রণবীর সিং।

রোহিতের এই সিনেমাতে দীপিকা ক্যামিও হিসেবে আসতে চলেছেন। ‘কারেন্ট লাগা রে’ গানে বলিউড দম্পতি দীপিকা ও রণবীরকে একসাথে নাচতে দেখা যাবে।

এদিন রোহিত এক বড়সড় ঘোষণাও দেন দিয়েছেন। ভারতীয় এই পরিচালক বলেন, “আমাকে সবাই প্রশ্ন করেন, ‘লেডি সিংঘম’ কবে আসবে। বলছি শুনুন, ‘সিংঘম অ্যাগেইন’-এ লেডি সিংঘমকে দেখা যাবে।”

দীপিকাকে উদ্দেশ্য করে রোহিত বলেন, “সে আমার কপ ইউনিভার্সের ‘লেডি কপ’। আর তাই আমরা আগামী বছরই একসাথে কাজ করবো।” এ সময় আনন্দে রোহিতকে জড়িয়ে ধরেন নায়িকা দীপিকা।

রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’-এ দীপিকাকে কমেডি ড্রামাভিত্তিক সিনেমাতে দেখা গেছে। ‘চেন্নাই এক্সপ্রেস’ প্রসঙ্গে দীপিকা বলেন, “আমার মনে হয় আমার অভিনীত সবচেয়ে কালজয়ী চরিত্রের একটি ‘মীনাম্মা’। তবে শুধু আমার ফিল্মোগ্রাফিতে নয়, সিনেমার ফিল্মোগ্রাফিতে চরিত্রটিকে কালজয়ী বলতে পারি। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সেটে আমার যে রকম অনুভূতি ছিলো, এই সিনেমার সেটে পা রাখার সময় তেমনই অনুভব করেছিলাম। এই গান আমার ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার নানান সুন্দর স্মৃতিকে উসকে দিয়েছিল।”

Nagad
Nagad

সারাদিন/১০ ডিসেম্বর/এমবি