Print

সারাদিন

টাইগারকে ছেড়ে নতুন প্রেমের গুঞ্জন দিশার, মুখ খুললেন প্রেমিক

প্রকাশিত: ৪:২৬ অপরাহন, december ১২, ২০২২

বিনোদন ডেস্ক

চলতি বছর বিয়ে করতে চেয়েছিলেন বলিউডের তারকা জুটি দিশা পাটানি ও টাইগার শ্রফ। তার বদলে হয়ে যায় বিচ্ছেদ। তবে বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে টাইগারকে।

কিন্তু দিশা ছিলেন নিঃসঙ্গ, বিমর্ষ। সব সিনেমাতেই মনমরা দেখিয়েছে তাকে। কিন্তু আর নয়। মনের মানুষ পেলেন তিনিও। কার প্রেমে মজলেন এই অভিনেত্রী? তার নাম আলেকজান্ডার অ্যালেক্স। তার সাথেই দিশাকে হাসিমুখে দেখা গেছে। বলিপাড়ায় গুঞ্জন, সম্পর্কে জড়িয়েছেন তারা।

তবে এসব বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দিশা পাটানি ও টাইগার শ্রফ। অবশেষে দিশার সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে মখু খুললেন মডেল ও অভিনেতা আলেকজান্ডার অ্যালেক্স। এর আগেও দিশার সাথে তাকে জিমে শারীরিক কসরৎ করতে দেখা গেছে।

প্রেমের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানান আলেকজান্ডার। তিনি বলেন, “২০১৫ সালে একই ফ্ল্যাটে থাকতাম আমি আর দিশা। রুমমেট ছিলাম। খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাই। একসাথে কাজ করা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, আড্ডা একসাথে অনেক সময় কাটিয়েছি আমরা। একসাথে শরীরচর্চাও করতাম।” আলেকজান্ডারের কথায়, দিশা তার কাছে পরিবারের মতো।

প্রেমের গুঞ্জন প্রসঙ্গে অবশ্য বেশি কিছু ভেঙে বলতে চাননি আলেকজান্ডার। অল্প কথায় তিনি বলেন, “আমি এটা বুঝি না, লোকে এতো ভেবে নেয় কেন সব কিছু? এতো চিন্তার দরকার কি অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।”

চলতি বছরই দীর্ঘ ছয় বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার ও দিশা। ২০১৮ সালে ‘বাগী ২’ সিনেমাতে এই জুটিকে প্রথম বড় পর্দায় একসাথে অভিনয় করতে দেখা গেছিল। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক মজবুত হয়। এই সম্পর্কের সূত্রেই শ্রফ পরিবারের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা।

Nagad
Nagad

সারাদিন/১২ ডিসেম্বর/এমবি