Print

সারাদিন

বিটিএস তারকা জিন যোগ দিলেন সেনাবাহিনীতে

প্রকাশিত: ৫:১০ অপরাহন, december ১৩, ২০২২

সারাদিন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন কে-পপ মেগাব্যান্ড বিটিএস তারকা জিন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন বিশ্বখ্যাত এই তারকা। যেখানে তাকে ছোট চুলে দেখা যায়। ওই পোস্টে ৩০ বছর বসয়ী জিন লিখেছেন, আমাকে আমার প্রত্যাশার চেয়েও সুন্দর দেখাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, দেশের ১৮-২৮ বছর বয়সী, শারীরিকভাবে ফিট সব পুরুষকে অবশ্যই দুই বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হবে। নিয়ম অনুসারে সেনাবাহিনীতে যোগ দিতে হচ্ছে বিটিএস’র তারকা জিন’কে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তের ইয়নচেয়ন শহরে কাছে একটি বুটক্যাম্পে আগামী পাঁচ সপ্তাহের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন জিন। প্রশিক্ষণের পর তাকে সেনাবাহিনীর একটি ফ্রন্টলাইন ইউনিটে নিয়োগ দেওয়া হবে।

ইয়নচেয়নেও ওই বুটক্যাম্পে জিনের সহকর্মী ৩০ জন। তাদের সাথে এই সংগীত তারকাকে মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমাতে হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে অস্ত্র ‍ও গোলাবারুদ ব্যবহার করতে হয়, আপাতত সেই প্রশিক্ষণ নেবেন জিন। প্রশিক্ষণ শেষ হলে জিন ও তার সহকর্মীরা ফ্রন্টলাইন ইউনিটের সাথে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে অবস্থান করবেন।

জানা গেছে, ওই ব্যান্ডের সবচেয়ে বড় সদস্য জিন। তাই সবার আগে তিনি সামরিক ট্রেনিং নিতে শুরু করবেন। গত ০৪ ডিসেম্বর ৩০ বছরে পা দিয়েছেন জিন। আজ (১৩ ডিসেম্বর) সেনাবাহিনীতে যোগদান করবেন তিনি।

Nagad
Nagad

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ছবি আপলোড করে জিন লিখেছেন, “ভেবেছিলাম খারাপ লাগবে। কিন্তু, বেশ কিউট লাগছে। কী বলেন?”

জিনের পাশাপাশি ‘বিটিএস আর্মির’ বাকি সদস্যরাও সেনাবাহিনীতে যোগদান করবেন। বিটিএস’র ব্যবস্থাপনা টিম জানিয়েছে, দলের সাত সদস্যের মধ্যে সর্বকনিষ্ঠজনের বয়স ২৪ বছর। তিনিও বাকিদের সাথে সেনাদলে যোগ দেবেন।

সারাদিন/১৩ ডিসেম্বর/এমবি