Print

সারাদিন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ, মুজিব সম্পাদক

প্রকাশিত: ৬:০৭ অপরাহন, december ১৩, ২০২২

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং গত সেশনের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সম্মেলনের পর বিকেল সাড়ে ৩টার দিকে কাউন্সিল অধিবেশনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে শেখ কামাল স্টেডিয়ামে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এ ছাড়াও অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় নেতা মাহবুবউল আলম হানিফ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিরাজুল মোস্তফা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আমিনুল ইসলাম আমিনসহ একাধিক কেন্দ্রীয় নেতা।

৬ বছর ১০ মাস পর কক্সবাজার অনুষ্ঠিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে ৩৫১ জন কান্সিলর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Nagad
Nagad