Print

সারাদিন

যুব মহিলা লীগের সম্মেলন আজ

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্, december ১৫, ২০২২

সারাদিন ডেস্ক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় সম্মেলন শুরু হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারবো।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

সারাদিন. ১৫ ডিসেম্বর

Nagad
Nagad