Print

সারাদিন

নতুন বছরে ডিসি সম্মেলন হবে ২৪-২৬ জানুয়ারি

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্, december ১৫, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক:

চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২৪ জানুয়ারি তিনদিনের সম্মেলন শুরু হবে। ডিসি সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।

এরইমধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

এ বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কার্য-অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তা অর্থাৎ ডিসিরা এই সম্মেলনে সরাসরি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও দিকনির্দেশনা পান। এবারও রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং সময়াবদ্ধ চেকলিস্ট পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসে এ সম্মেলনটি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং সময়াবদ্ধ চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা চেকলিস্ট অনুযায়ী সংশ্লিষ্ট উপ-কমিটি কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

Nagad
Nagad

সারাদিন. ১৫ ডিসেম্বর