Print

সারাদিন

জাকিরের সেঞ্চুরিতে লড়ে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ৪:০৫ অপরাহন, december ১৭, ২০২২

খেলাধুলা ডেস্ক

চট্টগ্রাম টেস্টে ১২৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর তিনে ব্যাট করতে নেমেছিলেন ইয়াসির আলী। কিন্তু সেট ব্যাটসম্যান জাকির হাসানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না। মাত্র ৫ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হলেন।

এরপরে লিটন কুমার দাস এসে জাকিরের সাথে ৪২ রানের জুটি গড়লেও টিকতে পারেননি তিনিও। ৫৯ বলে ১৯ রান করে কুলদীপের বলে উমেশের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। তারপরে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেন জাকির হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০৮ রান। এখন ব্যাটিংয়ে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

অভিষেক ম্যাচে জাকির হাসান ২২৩ বলে ১২ বাউন্ডারি এবং ১ ছক্কায় নিজের প্রথম সেঞ্চুরি করেন। তবে সেটিকে আর লম্বা করতে পারেননি তিনি। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৮৬ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারত ১০ উইকেটে ৪০৪ রান করে। জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রান করে। তাতে ২৫৪ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে টাইগাররা।

তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দুই সেঞ্চুরি আর ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করে লোকেশ রাহুলের দল। তাতে মোট লিড দাড়ায় ৫১২ রানের। এ দিন ১৫২ বলে ১১০ রান করে ভারতীয় ওপেনার শুবমান গিল আউট হয়েছিলেন। তবে ১৩০ বল থেকে অপরাজিত ১০২ রান করেন চেতেশ্বর পূজারা। এরপর ডিক্লেয়ার করে ভারতের ইনিংস।

Nagad
Nagad

ভারতের বিপক্ষে ৫১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে জমা করতে পারে ৪২ রান। চতুর্থ দিনে এসে ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ। শনিবার (১৭ ডিসেম্বর) অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেন বাংলাদেশি ব্যাটার জাকির হাসান।

সারাদিন/১৭ ডিসেম্বর/এমবি