Print

সারাদিন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:৫১ অপরাহন, december ১৭, ২০২২

সারাদিন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮ এবং ঢাকার বাইরে ৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা রেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।

শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪০৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৩৪৩ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬২২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২২ হাজার ৬৪১ জন চিকিৎসা নিয়েছেন।

আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৬০ হাজার ২৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫০ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২২ হাজার ১৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সারাদিন/১৭ ডিসেম্বর/এমবি

Nagad
Nagad