প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্, december ১৮, ২০২২
সারাদিন ডেস্ক
টান টান উত্তেজনায় ভরপুর ছিল মরোক্কো-ক্রোয়েশিয়ার ম্যাচের পুরোটা সময়। ম্যাচ শুরু হতে না হতেই সাত মিনিটের ব্যবধানে পাল্টাপাল্টি গোল করে বসেছিল ক্রোয়েশিয়া এবং মরক্কো। এরপর প্রথমার্ধের শেষ দিকে আরও এক গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছিল ক্রোয়াটরা। বিরতির পরও দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচকে জমিয়ে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত গোলের প্রচেষ্টা সফল হয়নি। যার সুবাদে আফ্রিকার দেশ মরক্কোকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চলমান কাতার বিশ্বকাপের বিশ্বকাপের তৃতীয় স্থান পেল গত আসরের রানার্সআপ লুকা মদ্রিচের দল।
দারুণ উত্তেজনাপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে দুই দলই। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের কাছে হেরে বসে মরক্কো।
শনিবার (১৭ ডিসেম্বর) আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দুই দল।
ম্যাচে মরোক্কোর বিপক্ষে বেশ প্রভাব বিস্তার করে খেলতে থাকে ক্রোয়াটরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। অন্যদিকে মরক্কো আক্রমণে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছিল না। ফলে সমতায় প্রথমার্ধের বিরতির দিকে যাচ্ছিল ম্যাচ। তবে ৪২ মিনিটে মার্কো লিভাজার অ্যাসিস্টে ওরসিচের অসাধারণ এক গোলে আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করেছে গত আসরের রানার্সআপ দলটি।
ম্যাচে ৫০ শতাংশ বলের দখল ছিল ক্রোয়েশিয়ার পায়ে। আক্রমণেও এগিয়ে তারা। এ পর্যন্ত নয়টি কার্যকর আক্রমণ শানিয়ে গোলপোস্টের দিকে শট নিয়েছিল। তার মধ্যে চারটি ছিল অন টার্গেটে। যেখান থেকে দুটি গোল হয়েছে। অন্যদিকে মরোক্কোর সাত শটের মধ্যে অন টার্গেটে দুটি শট নিয়েছিল। সেখান থেকেই একটি গোল পরিশোধ করেছে তারা।