Print

সারাদিন

বিশ্বে করোনায় আরও ৬৮১ জনের মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্, december ১৮, ২০২২

সারাদিন ডেস্ক

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসাথে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৭২৪ জন।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৭১ হাজার ১৯৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৭২৪ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৩১১ জনে। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ১২ লাখ ২৩ হাজার ৩৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২৬৪ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৮৯৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ২১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন এবং মারা গেছেন ২৮ জন। ফ্রান্সে মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৪৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ৫৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ২২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন ৪০ জন।

Nagad
Nagad

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।