প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্, december ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ইমামগঞ্জ বাজারের হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুনে ৭-৮টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও দোকানিদের।
রোববার রাত ২টায় পুরান ঢাকার চকবাজারে ইমামগঞ্জ বাজার লেনে ক্ষতিগ্রস্তরা এসব কথা বলেন।
ইমামগঞ্জ বাজার লেনে বিভিন্ন ধরনের বেশ কিছু দোকান রয়েছে। রয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবনও। বাজারটির এক দিকে ৭-৮টি হার্ডওয়্যারের দোকান ও গোডাউন রয়েছে। এসব দোকানই শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মাকসুদ আহমেদ তুষার বলেন, হার্ডওয়্যারের কয়েকটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায়। দোকানে আলকাতরার ড্রাম থাকায় এটা সম্ভব হয়েছে।
দোকানগুলোর পাশের এক আবাসিক ভবনে পরিবার নিয়ে থাকা একজন বলেন, বাসায় হঠাৎ দেখি ধোয়া ঢুকছে। নিচে দেখলাম আগুন জ্বলছে। দৌড়ে বেরিয়ে আসি। এখানে দুই সারিতে ৮-১০টি দোকান ও গোডাউন ছিল। সবই পুড়ে গেছে।