Print

সারাদিন

জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ৩:৪১ অপরাহন, december ১৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক

টিভি চ্যানেলসহ অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৮ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক সচিব, ক্রীড়া সচিব, বিটিআরসি, বিটিআরসির চেয়াম্যান, রেসপন্স কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ১১ ডিসেম্বর খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মো: মিফতাউল আলম ও অ্যাডভোকেট সুমিত কুমার সরকার।

সারাদিন/১৮ ডিসেম্বর/এমবি 

Nagad
Nagad