Print

সারাদিন

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

প্রকাশিত: ৬:২০ অপরাহন, december ১৮, ২০২২

সারাদিন ডেস্ক

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ও পয়লা জানুয়ারি বই উৎসবের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করেছে সরকার।

রোববার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা সই করা এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ছুটির তালিকায় যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে।

আরও বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো।

তবে যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড় দিন) ছুটি বহাল থাকবে।

সারাদিন/১৮ ডিসেম্বর/এমবি

Nagad
Nagad