Print

সারাদিন

স্টেজ ও নতুন গান নিয়েই আছেন ফোক শিল্পী ‘রাখি শবনম’

প্রকাশিত: ৫:৫২ অপরাহন, december ১৯, ২০২২

বিনোদন প্রতিবেদক:

চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীত শিল্পী রাখি শবনম। স্টেজ ও নতুন গানে বেশ সময় পার করছেন এই ফোক শিল্পী রাখি শবনম। তার কণ্ঠে আর টিভি রিয়েলিটি শো বাংলার গায়েনের বেশ কিছু গান প্রশংসিত হয়েছে। এর বাহিরে বেশ কিছু মৌলিক গান রয়েছে প্রকাশের অপেক্ষায়।

সাম্প্রতিক বেশ কিছু বিষয়টি কথা হয় সারাদিন ডট নিউজের সাথে। তিনি জানান, গান নিয়ে ব্যস্ত সময় পার করছি। এখন স্টেজের মৌসুম চলে আসছে। এখন নিয়মিত শো করতে হবে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন স্থানে। এরই মধ্যে শো শুরু করেছি।

জন্ম ও বেড়ে ওঠান নিয়ে এক প্রশ্নের জবাবে তরুণ এই শিল্পী বলেন, ‘আমার জন্ম যেহেতু কুষ্টিয়ার মরমী কবি লালন সাঁইজির ধামের পাশেই। তাই খুব ছোট বেলা থেকেই লালন সংগীতের উপর বেশি ঝোঁক দেই। এবং আমার বাবাও একজন লালন সংগীত ধারানার মানুষ ছিলেন তার সুবাদেই আমার এ সংগীত জীবনে পদার্পণ।

বর্তমানে আমি বাংলাদেশ টেলিভিশন ও বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একজন নিয়মিত শিল্পী-বলেও জানান ফোক শিল্পী রাখি শবনব।

বর্তমান ব্যস্ততা নিয়ে সারাদিন ডট নিউজ-কে বলেন, এখন বর্তমানে লালন গানের বাহিরেও নিজের বেশ কিছু মৌলিক গান করার চেষ্টা করছি। স্টেজ শো এর পাশাপাশি কিছু চ্যানেলের লাইভ রেকর্ডিং অনুষ্ঠানে ব্যস্ততা যাচ্ছে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের অনেক ভালো লাগবে।

সারাদিন. ১৯ ডিসেম্বর. আরএ

Nagad
Nagad