Print

সারাদিন

খোলামেলা পোশাক: দুবাইয়ে ভারতীয় অভিনেত্রী উরফি আটক

প্রকাশিত: ৪:০৯ অপরাহন, december ২০, ২০২২

বিনোদন ডেস্ক

কাজের চেয়ে পরিহিত পোশাকের কারণেই বেশি চর্চায় থাকেন ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ। তার ফ্যাশন সেন্স সব সময়ই জায়গা করে নেয় শিরোনামে। ভারতের রাস্তায় যেমন খুশি তেমন অশ্লীল পোশাক পরেই ঘুরে বেড়ান তিনি। কেউ তার স্টাইলের তারিফ করেন, কেউ আবার তার ফ্যাশন বোধ নিয়ে ট্রোলও করেন।

এবার দেশের বাহিরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে খোলামেলা পোশাকের কারণে ভারতীয় অভিনেত্রী উরফিকে আটক করেছে দুবাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হয়েছেন উরফি। সোমবার (১৯ ডিসেম্বর) উরফিকে আটক করে দুবাই পুলিশ। বেশ কিছুদিন দুবাই ট্যুরে গেছেন ভারতীয় এই মডেল অভিনেত্রী। তার সাথে দেখা গেছে তার বন্ধুকে।

এর মাঝেই অভিনেত্রী জানান যে তিনি অসুস্থ। ল্যারংজাইটিস হয়েছে তার। দুবাইয়ে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তিনি। সুস্থ হতেই তার কেটে গেছে অর্ধেক ছুটি, এমনটাই জানিয়েছেন উরফি। কিন্তু এর মাঝেই নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য শ্যুট করতে গিয়ে বিপাকে পড়লেন উরফি।

এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উরফির বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য
ছবি শ্যুট করছিলেন অভিনেত্রী, যা দুবাইয়ের পুলিশের মতে একটু বেশিই খোলামেলা। যদিও সেই পোশাক নিয়ে দুবাই পুলিশের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি যে জায়গায় উরফি এই পোশাক পরে শ্যুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে ওই পোশাক পরা বা শ্যুট করার অনুমতি নেই।

দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হলেন উরফি। তার এই ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তার ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে এবার বেশ বড়সড় বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

Nagad
Nagad

সারাদিন/২০ ডিসেম্বর/এমবি