প্রকাশিত: ৩:৩৫ অপরাহন, december ২৪, ২০২২
সারাদিন ডেস্ক
রাশিয়ার সাইবেরিয়ান শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে সাইবেরীয় শহর কেমেরভোতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে ১১ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সংখ্যাটি বেড়ে অন্তত ২০ হয়েছে। নিহতরা সবাই বয়স্ক বলে জানানো হয়েছে।
স্থনীয় ফায়ার সেফটি কর্মকর্তারা জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে প্রায় ২৮টি গাড়ি এবং ৮০টি দমকলকর্মী পাঠানো হয়েছিলো। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভবনের পুরো দ্বিতীয় তলা পুড়ে গেছে। এই মুহুর্তে, কর্তৃপক্ষ ধারণা করছে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূতপাত হয়েছে।
সারাদিন/২৪ ডিসেম্বর/এমবি