Print

সারাদিন

সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৫:১১ অপরাহন, december ২৫, ২০২২

সিলেট সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে মদসসির আলী (৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে সিলেটের জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত মদসসির আলী জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের বাসিন্দা মছদ্দর আলীর ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো এক সময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় ভারতের খাসিয়াদের একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সারাদিন/২৫ ডিসেম্বর/এমবি

Nagad
Nagad