প্রকাশিত: ৩:২৭ অপরাহন, december ২৬, ২০২২
সারাদিন ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ। গুলিতে নিহত রোহিঙ্গা হেড মাঝি শফি উল্লাহ ওরফে শফিক (৩৮) উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের প্রধান মাঝি।
নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’