Print

সারাদিন

ডিএমপির ৭ থানায় নতুন ওসি

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্, december ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাত থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সাত থানার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়।

থানাগুলো হলো- উত্তরা পশ্চিম থানা, মিরপুর মডেল থানা, ওয়ারী থানা, ভাষানটেক থানা, ভাটারা থানা, বিমানবন্দর থানা ও নিউমার্কেট থানা।

সারাদিন. ২৭ ডিসেম্বর