Print

সারাদিন

২৭ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে বঙ্গবন্ধু

প্রকাশিত: ১২:১৭ অপরাহন, december ২৭, ২০২২

সারাদিন ডেস্ক

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার।

১৯৭১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদানের দাবি জানানো হয়।

ভারত ও সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের স্থপতি, কাজেই পাকিস্তানের কোন অধিকার নেই তাকে বন্দি করে রাখার।

সারাদিন/২৭ ডিসেম্বর/এমবি