Print

সারাদিন

গবেষণা সহযোগী নেবে সিপিডি

প্রকাশিত: ১২:৫৯ অপরাহন, december ২৯, ২০২২

সারাদিন ডেস্ক

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি গবেষণা সহযোগী পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ জানুয়ারি পর্যন্ত ই-মেইলে সিভি পাঠাতে পারবেন।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী)। পদসংখ্যা: উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।

বেতন: মাসিক ৫৫,০০০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের শর্ত, পদ্ধতি’সহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।

Nagad
Nagad

আবেদনের শেষ তারিখ: আগামী ০৮ জানুয়ারি, ২০২৩।

সূত্র- প্রথম আলো

সারাদিন/২৯ ডিসেম্বর/এমবি