Print

সারাদিন

ঢাকা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. শফিকুল

প্রকাশিত: ৯:২৯ অপরাহন, december ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী। তিনি অধ্যাপক ডা. মো. টিটো মিঞার স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পার্সোনেল-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুক্ত আউট হবেন। তিনি যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুড ইন হবেন।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞাকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Nagad
Nagad

সারাদিন. ২৯ ডিসেম্বর