Print

সারাদিন

প্রাথমিকের ৫৪৪ শিক্ষককে প্রশিক্ষণ দিলো ব্রিটিশ কাউন্সিল

প্রকাশিত: ৭:৩৯ অপরাহন, december ৩১, ২০২২

সারাদিন ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও উপভোগ্য ও কার্যকরভাবে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য ৫৪৪ জন শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে ব্রিটিশ কাউন্সিল।

ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহযোগিতায় সম্প্রতি দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

‘ট্রেইনিং অব মাস্টার ট্রেইনার্স ইন ইংলিশ’ (টিএমটিই) প্রকল্পের অধীনে ১৪ সপ্তাহের এই দীর্ঘ প্রশিক্ষণ কার্যক্রম চলে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এই উপলক্ষে ঢাকা পিটিআইয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিপ্তরের মহাপরিচালক (পিইডিপি-৪) দিলীপ কুমার বণিক এবং পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাস।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিএমটিই প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যুক্ত মোট ৫৪৪ জন প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দেয় ব্রিটিশ কাউন্সিল। যেন তারা প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের আরও উপভোগ্য ও কার্যকরভাবে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারেন। এটি ১৪ সপ্তাহের একটি প্রোগ্রাম।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক বলেন, আমাদের শিক্ষার্থীদের সঠিক ও সময়োপযোগী শিক্ষা দিতে হবে যা তাদের এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে সাহায্য করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (এমওপিএমই) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল যে ধরনের প্রশিক্ষণ দিচ্ছে তা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত করবে।

Nagad
Nagad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাস বলেন, আমরা গত দুই বছরে সারা দেশের মোট ১৭৩৩ জন শিক্ষককে এই প্রশিক্ষণ দিয়েছি এবং ভবিষ্যতে দেশের ৬৫,৫৬৬টি স্কুলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। আমরা যদি এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ কমিউনিটি পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করতে সক্ষম হবে।

সারাদিন/৩১ ডিসেম্বর/এমবি