Print

সারাদিন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৩৪

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বলা হয়, এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ইনজেকশন ৪৫টি, দেশি মদ ২ বোতল, বিয়ার ২৫ ক্যান ও ৩৬ কেজি ৮২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

Nagad
Nagad