Print

সারাদিন

৮ ঘণ্টা নরসিংদীতে গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত: ১২:৪১ অপরাহন, ফেব্রুয়ার ৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পাইপ লাইনের জরুরি কাজের জন্য আজ দুপুর থেকে আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (০৯ ফ্রেব্রুয়ারি) বেলা ২টা হতে রাত ১০টা পর্যন্ত নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য ০৯ ফেব্রুয়ারি বেলা ২টা হতে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ সমগ্র নরসিংদী শহর/পৌর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওই সময়ে শিলমান্দি, পাঁচদোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সারাদিন/০৯ ফেব্রুয়ারি/এমবি

Nagad
Nagad