Print

সারাদিন

দর্শকের সাথে প্রতারণা করতে পারব না: ইয়ামি গৌতম

প্রকাশিত: ২:০৮ অপরাহন, ফেব্রুয়ার ৯, ২০২৩

বিনোদন ডেস্ক

পর্দায় নিজের চরিত্রের ক্ষেত্রে বেশ সচেতন বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতম। তিনি বলেন, একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সাথে প্রতারণা করতে পারব না।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামি গৌতম এই কথা বলেন।

বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতমকে প্রশ্ন করা হয়, ‘দশভি’র পর ‘আ থার্সডে’। ইদানীং আপনি বেশ অন্য রকমের চিত্রনাট্য নির্বাচন করছেন। এই সিদ্ধান্তটা কি সচেতন ভাবেই নিয়েছেন?

জবাবে অভিনেত্রী ইয়ামি বলেন, “অবশ্যই। বরং বলতে পারি অনেক আগেই আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে এমন চরিত্র পেতে হবে যেখানে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পরে পর্দায় নিজেকে উপভোগ করতে পারব। আপনি যে ছবিগুলোর কথা বললেন, ওরকম প্রস্তাব একগুচ্ছ এসেছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সাথে প্রতারণা করতে পারব না।”

চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে আপনার স্বামীর সাথে (পরিচালক আদিত্য ধর) আলোচনা করেন কি-না? এমন প্রশ্নে ইয়ামি বলেন, “(হেসে) ‘উরি…’ বা ‘ভিকি ডোনর’ কিন্তু আদিত্যর সাথে আলোচনা না করেই বেছেছিলাম। তবে ঠাট্টা সরিয়ে বলি, ওর সাথে আলোচনা করি। ও এক জন পরিচালক। তাই ওর সাথে কথা বলার পর একটা নতুন আঙ্গিক খুঁজে পাই। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমার নিজস্ব। সেটা ও জানে।”

অভিনেত্রী ইয়ামি গৌতম আরও বলেন, কারণ আমরা একে অপরকে চিনি। আমার কোন চিত্রনাট্য ভালো লাগছে না বা কোনটা পড়ে আমি উত্তেজিত, সেটা ও আমাকে দেখলেই বুঝে যায়। নিজেদের মধ্যে এই আলোচনা কে আমার কাছে বেশ স্বাস্থ্যকর বলেই মনে হয়।

Nagad
Nagad

সারাদিন/০৯ ফেব্রুয়ারি/এমবি