Print

সারাদিন

আল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো

প্রকাশিত: ৪:১১ অপরাহন, ফেব্রুয়ার ১৬, ২০২৩

সারাদিন ডেস্ক

যৌতুক ও নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। আগামী ২২ ফেব্রুয়ার শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীন এই দিন ধার্য করেন।

এদিন যৌতুক ও নির্যাতনের মামলার অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। এজন্য ক্রিকেটার আল আমিন আদালতে হাজির হন। এরপর তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২২ ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মখলেচুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালের ০১ সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগ করেন। পরদিন গত ২ সেপ্টেম্বর অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। তদন্ত শেষে গত ০২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা আদালতে চার্জশিট দাখিল করেন।

সারাদিন/১৬ ফেব্রুয়ারি/এমবি

Nagad
Nagad