Print

সারাদিন

বনানী থেকে বিএনপির ৫৫ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

সারাদিন ডেস্ক

রাজধানীর বনানীর একটি ক্লাবে গোপন বৈঠক চলাকাল বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির এই অভিযানে বনানী থানা পুলিশও তাদের সঙ্গে ছিল।

রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয় বলে বনানী থানা সূত্রে জানা গেছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল (রোববার) রাতে বনানী ক্লাবে বিএনপির ৫৫ নেতাকর্মী গোপনে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছে- এমন অভিযোগে তাদের ডিবি আটক করা হয়। অভিযানে ডিবির সঙ্গে বনানী থানা পুলিশও ছিল।

আটককৃতদের বিষয়ে বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।