Print

সারাদিন

রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসা কমান্ডার’ গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে হাফেজ জুবায়ের (৩২) নামের এক জনকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তারা বলছে, হাফেজ জুবায়ের আরসার কমান্ডার।

বুধবার (১০ মে) ভোরে উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক- এ/১৪ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৮ এপবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: ফারুক আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত হাফেজ জুবায়ের উখিয়ার ক্যাম্প-১৯ এর ব্লক-এ/১৪ এর ওমর মিয়ার ছেলে। তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।

পুলিশ সুপার (মিডিয়া) মো: ফারুক আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১০ মে) ভোরে ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আরসা কমান্ডার জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদিন/১০ মে/এমবি 

Nagad
Nagad