Print

সারাদিন

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন কর্মকর্তা আটক

প্রকাশিত: ৩:০৮ অপরাহন, মে ২০, ২০২৩

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম (৪৭) এবং তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) তন্তু মনি চাকমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রেজাউল করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ক্যাম্পে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। তবে এ ব্যাপারে ১৬ এপিবিএন পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় কিছু ইয়াবা কৌশলে মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তন্তু মনি চাকমা।

Nagad
Nagad

সারাদিন/২০ মে/এমবি